July 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় গাজায় ৯২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার জন্যে হামাস আরো সময় চাওয়ার প্রেক্ষিতে ইসরায়েল নির্বিচারে এ  হামলা চালিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।
হামাসের মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েল রাফার একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।
জাতিসংঘ বলেছে, দুই লক্ষ লোকের বসবাসের রাফা শহরটিতে এখন গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশী লোক আশ্রয় নিয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘের মানবিক সংস্থার একজন প্রতিনিধি রাফার ভবিষ্যত নিয়ে শংকা প্রকাশ করেছেন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজার উত্তরে অভিযান শুরু করা সামরিক বাহিনী দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। তারা রাফা পর্যন্ত পৌঁছাবে।
এদিকে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তবে লেবাননে হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, প্রস্তাবে কিছু বিষয়ের বিস্তারিত নেই।
এ কারনে হামাস তার অবস্থান জানাতে আরো সময় নেবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।

আজকের বাংলা তারিখ



Our Like Page