November 28, 2026, 5:33 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হামাসের সাথে চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যেসব বন্দী রয়েছে তাদের অনতিবিলম্বে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করার দাবিতে গতকাল (শনিবার) আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। গাজা থেকে ইসরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারে এ ধরনের বিক্ষোভ মিছিল এখন নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে।

বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলেছেন, বন্দিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির বিকল্প নেই কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এসব বন্দির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। তদন্ত এবং নতুন নির্বাচন এড়ানোর জন্য নেতানিয়াহু হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করতে চান না বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

গতকালের সমাবেশ থেকে যে ভাষায় বক্তব্য দেয়া হয়েছে তা আগের যেকোনো সমাবেশের বক্তব্য থেকে অনেকটা ভিন্ন এবং কঠোর। এর আগে বিক্ষোভ মিছিলের আয়োজকরা এতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গাজা ইসরাইল যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি।

গতকালের সমাবেশে বক্তারা অনেকেই বলেছেন, হামাসের সাথে চুক্তির মাধ্যমে দ্রুত বন্দিদের ফিরিয়ে আনার মধ্যদিয়েই কেবল ইসরাইলের নেতৃত্বের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। সমাবেশে বক্তব্য রেখেছেন ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস। তিনি সরাসরি বলেন, ইসরাইলের বর্তমান নেতৃত্বের প্রতি তার চরম আস্থার ঘাটতি রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page