October 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের বিরুদ্ধে আবার আগ্রাসন চালিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। রোববার রাতে ইয়েমেনের হুদায়দা ও সা’দা প্রদেশের বেশ কিছু অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী।

ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টিভি জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দা প্রদেশ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে অন্তত ১৫টি হামলা চালানো হয়েছে। সূত্রটি বলেছে, হুদায়দা প্রদেশের রাস ইসা জেলায় আটটি এবং আল-জায়দিয়া জেলায় তিনটি হামলা চালানো হয়। বাকি আগ্রাসনগুলো সা’দা প্রদেশের একাধিক জেলায় চালানো হয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে ইঙ্গো-মার্কিন বাহিনী। হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।

কিন্তু হুথি নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে। ইঙ্গো-মার্কিন বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page