October 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জার্মানির নেতাদের আশঙ্কা ; ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির নেতাদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে, চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না। আমেরিকার প্রভাবশালী দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

গত মাসে লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, “ন্যাটো জোটের জন্য আমেরিকা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে কিন্তু বিনিময়ে আমরা তেমন কিছু পাচ্ছি না।” সেসময় তিনি আরো বলেছিলেন, “আমাদের যদি কখনো তাদের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে বলুন আমরা হামলার শিকার হয়েছি, তখন তারা কেউ থাকবে না বলে আমি বিশ্বাস করি ।”

ট্রাম্প বারবার ওয়াশিংটনের ন্যাটো মিত্রদের তাদের খরচ বহনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং ২০১৭ সালে ঘোষণা করেছিলেন যে, এই সামরিক জোট “অচল”।

আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী প্রার্থী। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে- প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন এবং এই প্রেক্ষাপটে জার্মান কর্মকর্তারা বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকার সম্ভাবনা ক্ষীণ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page