October 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১ লাখ ১০ হাজার গাজাবাসী হতাহত-নিখোঁজ হয়েছে : ইউরো-মেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেনেভা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের চার মাসে মৃত্যু ও ধ্বংসের বিষয়ে একটি ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে- প্রায় এক লাখ দশ হাজার ফিলিস্তিনি নিহত, নিখোঁজ এবং আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু মানুষ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

গতকাল রোববার ইউরো-মেড এই তথ্য জানিয়েছে। সংস্থার রিপোর্ট অনুসারে, গাজায় মোট ৩৫ হাজার ৯৬ জন নিহত হয়েছেন যার মধ্যে ৩২ হাজার ২২০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১২ হাজার ৩৪৫টি শিশু, ৭,৬৫৬ জন নারী, ৩০৯ জন স্বাস্থ্যকর্মী, ৪১ জন সিভিল ডিফেন্স কর্মী এবং এবং ১২১ জন সাংবাদিক রয়েছেন।

ইসরাইলি আগ্রাসনের মুখে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও নিহত হিসেবে বিবেচনা করা হয়েছে। ইসরাইলি বিমান ও আর্টিলারি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নীচে আটকা পড়া লোকজনকে মৃত বলে ধরে নেয়া হয়েছে।

ইউরো-মেড বলেছে, ইসরাইলের আগ্রাসনে আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ২৪০ জনে, যার মধ্যে কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছেন।

এদিকে, গত সপ্তাহে হেগের আন্তর্জাতিক বিচার আদালত গাজায় যুদ্ধাপরাধ ঠেকানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে নির্দেশ দেয়া সত্ত্বেও সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি তেল আবিব। ইউরো মেড তাদের রিপোর্টে বলেছে, আন্তর্জাতিক আদালত রুলিং দেয়ার এক সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরাইল ১,১৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া, আহত হয়েছে ১,৮০০ মানুষ এবং এ সময়ে ইসরাইল ১০৮টি গণহত্যা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page