August 14, 2026, 8:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে বুধবার ইসরায়েল সফর করছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ পঞ্চম মাসে গড়ানোর প্রেক্ষিতে তিনি এই চুক্তিকে ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলে ব্লিংকেন দেশটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এরআগে তিনি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্যে সৌদি আরব, মিসর ও কাতার সফর করেছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাবে হামাস সাড়া দিয়েছে।
দোহায় ব্লিংকেনের সাথে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, হামাস কিছু মন্তব্যসহ নতুন প্রস্তাবে সাড়া দিয়েছে। কিন্তু সাধারণভাবে এটি ইতিবাচক।
এ প্রেক্ষিতে ব্লিংকেন বলেছেন, হামাসের জবাব ইসরায়েলকে জানানো হয়েছে। তিনি ইসরায়েল সফরকালে এ নিয়ে আলোচনা করবেন।
তবে এ নিয়ে আরো অনেক কিছু করার রয়েছে উল্লেখ করে ব্লিংকেন আশা প্রকাশ করেন যে চুক্তি হওয়া সম্ভব এবং এটি অপরিহার্য।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের মন্তব্যসহ জবাব গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা এর বিস্তারিত দিক খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত বছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page