October 4, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার দুঃখ-দুর্যোগ কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয় বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা-চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতায় এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্য যে, তারা হাসপাতালে হামলা চালাতে পারে, একরাতে শত শত মানুষকে হত্যা করতে পারে। তারা মাত্র চার মাসে প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকারিতা বোঝা যায়।

তিনি বলেন, গাজা ইস্যুতে বিভিন্ন দেশের সরকারের দায়িত্ব হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে রাজনৈতিক, প্রচারণাগত, অস্ত্র খাত ও নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করা। আর বিভিন্ন দেশের জনগণ বা জাতির দায়িত্ব হলো সরকারের জন্য উল্লেখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সরকারের ওপর চাপ প্রয়োগ করা। ইনশাআল্লাহ ক্রমেই গাজাবাসীর বিজয় স্পষ্টতর হয়ে উঠবে।

ইরানের সর্বোচ্চ নেতা আজ (বৃহস্পতিবার) মহানবী (স.)’র নবুয়তপ্রাপ্তি দিবস উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের এক সমাবেশে এসব কথা বলেন।

এ সময় তিনি সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বের সব মুসলমানের প্রতি হজরত মুহাম্মাদ (সা.)’র নবুয়তপ্রাপ্তি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দৃঢ়তার সঙ্গে এটা বলা যায়, মানব ইতিহাসের সবচেয়ে বড় ও পবিত্র ঘটনা হচ্ছে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র নবুয়তপ্রাপ্তি।

তিনি বলেন, গোটা মানবজাতি বর্তমানে এবং সব সময় ইসলামের নবীর শিক্ষার মুখাপেক্ষী। রাসূলে খোদা সে সময় যেমন মানুষকে মূর্তি পূজা থেকে দূরে রাখার এবং মূর্তি ভাঙার আহ্বান জানাতেন আজও সেই আহ্বানের উপযোগিতা রয়েছে। আমরা মহানবী ও তার নবুয়তপ্রাপ্তির প্রতি মুখাপেক্ষী।

মুসলমানেরা যদি নিজেরা সংশোধিত হয়ে মানব জাতির সামনে খাঁটি ইসলামের আদর্শ তুলে ধরতে পারে তাহলে মানব জাতি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page