November 28, 2026, 5:03 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতি না করা পর্যন্ত ইসরাইলের সাথে সম্পর্ক নয় : সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব ঘোষণা করেছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি করা ছাড়া তারা ইহুদিবাদীদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা বলেছে সৌদি আরব। গতকাল (বুধবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, রিয়াদের পক্ষ থেকে আমেরিকাকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, সৌদি আরবের এই সমস্ত শর্ত পূরণ না হলে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা হবে না।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রশাসনের কাছে রিয়াদ তার শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরাইলের সঙ্গে কোনো রকম সম্পর্ক করবে না।

মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, “সৌদি আরব সবসময় ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থানে ছিল এবং ফিলিস্তিনি ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা সবসময় বলে এসেছে।”

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। তার আগের দিন কাতারের রাজধানী দোহায় তিনি দাবি করেন যে, সৌদি যুবরাজ ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় খুবই আগ্রহী।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page