October 4, 2026, 12:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমার স্মরণশক্তি ঠিক আছে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্পর্কে একটি তদন্তের বিক্ষুব্ধ সমালোচনা করেছেন। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অতি গোপন কিছু ফাইল ভুলভাবে পরিচালনা করেছেন এবং নিজের জীবনের অতিগুরুত্বপূর্ণ কিছু ঘটনা স্মরণ করতে পারছেন না। ৩৪৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির স্মৃতির ‘উল্লেখযোগ্য সীমাবদ্ধতা’ রয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন, “আমার স্মরণশক্তি ঠিক আছে।”

ওই প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার ছেলে মারা যাওয়ার কথা মনে করতে পারেননি। রাগান্বিত স্বরে বাইডেন বলেন, “এই ধরণের দাবি উত্থাপনের সাহস কী করে হয় তাদের?”

ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্পেশাল কাউন্সেল রবার্ট হুর বলেন, বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার সময় আফগানিস্তানে সামরিক এবং পররাষ্ট্র নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলি ভুলভাবে রেখেছিলেন।

হুর তদন্তের অংশ হিসেবে ৮১ বছর বয়সী রাষ্ট্রপতির পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাৎকার নিয়েছেন। বিশেষ কাউন্সিল বলেছে, ‘বাইডেন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন (২০০৯-২০১৭) বা কয়েক বছর আগে ২০১৫ সালে তার ছেলে বিউ বাইডেন মারা যাওয়ার কথা মনে করতে পারেননি।’

পরে বাইডেন বলেন, “সত্যি বলতে, যখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি নিজেনিজে ভাবছিলাম, এগুলো তো তাদের ব্যাপার নয়।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page