November 28, 2026, 4:39 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ২ পণবন্দি নিহত : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত ৯৬ ঘণ্টার বিমান হমলায় দু’জন ইসরাইলি পণবন্দি নিহত ও অপর আটজন আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রোববার রাতে কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আহত ইসরাইলি পণবন্দিদের অবস্থা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে কারণ, তাদের উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। ইহুদিবাদীদের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে আহত পণবন্দিদের জীবন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তার দায়ভার তেল আবিবকে বহন করতে হবে।”

এর আগে ইসরাইলের প্রধান সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজায় আটক পণবন্দিদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং এসব ব্যক্তির পরিবারবর্গকে সে তথ্য জানানো হয়েছে।

তেল আবিব দাবি করছে, গাজায় এখনও অন্তত ১৩০ ইসরাইলি পণবন্দি আটক রয়েছে। ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার দাবি করেছেন, গাজায় আটক ১৩২ পণবন্দির ‘বেশিরভাগই’ জীবিত রয়েছেন। গাজা উপত্যকার ওপর চলমান ভয়াবহ গণহত্যাকে বৈধতা দিতে এ দাবি করে তিনি বলেন, এসব পণবন্দিকে উদ্ধার করার জন্য হামলা চালিয়ে যাওয়া জরুরি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page