May 6, 2026, 5:19 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের দক্ষিণে সোমবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এ কথা জানায়।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহ্র মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরো বলেছে, ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে।
গত ক’দিনে, ইসরালি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, বিন্ত জবেইল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন।
এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ জানায়, দেশের দক্ষিণ সীমান্তর্তী ইসরায়েল সংলগ্ন বিনতে জেবিলে “হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়।” একজন এএফপি’র সাংবাদিক গাড়িটির ছাদে খোঁচা লাগা এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান।
অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ এক বিবৃতিতে বলেছে, বিনতে জেবিলের প্রান্তের এল রাস এলাকায়, একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page