August 15, 2026, 12:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রাফাহ আক্রমণ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে দক্ষিণ আফ্রিকার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরের বিরুদ্ধে ভয়ানক স্থল অভিযান বন্ধে ইসরায়েলের উপর আরও আইনি চাপ সৃষ্টি করতে দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার জাতিসংঘের শীর্ষ আদালতকে অনুরোধ করেছে।

প্রিটোরিয়া এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত হেগের কোর্ট অফ জাস্টিস-এ (আইসিজে) গাজায় ইসরায়েলের হামলায় গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ করেছে।
অন্তর্নিহিত ইস্যুতে আদালত এখনও রায় দেয়নি, তবে ২৬ জানুয়ারি আদালত অন্তর্বর্তী আদেশে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা সরবরাহের অনুমতি নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে।
এই নির্দেশ সত্ত্বেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে এবং তার বাহিনী ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গাজার ২৪ লাখ বাসিন্দার অর্ধেকের বেশী মানুষ ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেকে তার অন্তর্বর্তী আদেশ পুনর্বিবেচনা এবং একটি কঠোর আদেশ জারি করার জন্য এটি যথেষ্ট।
দক্ষিণ আফ্রিকা তার আপডেটে বলেছে,‘অন্তর্বর্তী আদেশের পর থেকে গাজার অব্যাহত পরিস্থিতিতে আদালতের জরুরী মনোযোগ প্রয়োজন’। এতে বলা হয়, ‘অভূতপূর্ব সামরিক আক্রমণের জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
ইসরায়েল ইতিমধ্যেই রাফাহ শহরে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে, এবং এর ফলে আরও বড় আকারে হত্যাযজ্ঞ, ক্ষতি ও ধ্বংস হবে।’
দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্সি সতর্ক করে বলেছে, ‘এরফলে গণহত্যা কনভেনশন এবং ২৬ জানুয়ারি ২০২৪ এ আদালতের দেয়া আদেশ উভয় ক্ষেত্রেই অপূরণীয় লঙ্ঘন হবে।’
এতে বলা হয়,‘দক্ষিণ আফ্রিকা বিশ্বাস করে প্রতিদিন গাজায় বিপুল মৃত্যু সংখ্যার বিষয়টির আলোকে আদালত প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ গ্রহণ করবে।’
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ২৮,৪৭৩ জনেরও বেশি নিহত হয়েছে। যাদের বেশীরভাগ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page