May 6, 2026, 5:14 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ইউক্রেনের সহায়তা বিল পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রন, তাইওয়ান ও দখলদার ইসরায়েলের জন্য প্রস্তাবিত ৯৫ বিলিয়ন ডলারের বিল যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। গত কয়েক মাস ধরে এ বিলটি নিয়ে অনিশ্চয়তা চলছিল।

ডেমোক্র্যাটিক সিনেটররা এই বিলে সম্মত জানালেও; এর আগে রিপাবলিকান সিনেটরদের একটি অংশ বিলটিতে ভেটো দিয়েছিল।

এই ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার, ফিলিস্তিনের গাজাবাসীর বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

এই বিলটি এখন যাবে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে। তবে সেখানে গিয়ে এটি পাস হবে কি না; এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সিনেটে স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ৭০-২৯ ভোটে বিলটি পাস হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সিনেটে বিলটি পাস হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, “ইউক্রেনে আমাদের জন্য, যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা রাশিয়ার সন্ত্রাসবাদ থেকে আমাদের অর্ধেক জীবন রক্ষা করবে। এটির অর্থ আমাদের শহরে জীবনের অস্তিত্ব থাকবে এবং যুদ্ধে জয় পাবে।”

এই বিলটি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে সারা রাত আলোচনা হয়।

সীমান্ত সুরক্ষায় আরও অর্থ খরচের দাবি জানিয়ে, রিপাবলিকান সিনেটররা এই বিলটি আটকে রেখেছিলেন। এরপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কথা বলার পর রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে মতানৈক্য দেখা দেয়। কিন্তু অবশেষে তাদের একটি অংশ বিলটিতে সম্মতি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page