November 28, 2026, 4:29 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য ন্যাটো ওয়াশিংটনের ওপর নির্ভর করছে : ন্যাটো মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, তিনি আশা করেন, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস যথোপযুক্ত ও বাড়তি তহবিল সরবরাহ করবে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরিভাবে প্রয়োজন। ইউক্রেন যখন পর্যাপ্ত সামরিক সরঞ্জামের অভাবে ভুগছে তখন তিনি এই মন্তব্য করলেন।

আজ (বৃহস্পতিবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে ন্যাটো জোট ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য ন্যাটো জোট ওয়াশিংটনের ওপর নির্ভর করছে।

সম্প্রতি মার্কিন সিনেট আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা প্যাকেজ হিসেবে যে তহবিল বরাদ্দের অনুমোদন দিয়েছে তার জন্য মার্কিন আইন প্রণেতাদেরকে ন্যাটো মহাসচিব ধন্যবাদ জানান। এই তহবিল বরাদ্দের আওতায় ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলার দেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে- মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি আটকে যেতে পারে। কারণ সেখানে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রিপাবলিকান দল অন্ধভাবে ইউক্রেনকে অর্থ বরাদ্দ দিতে রাজি নয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page