August 15, 2026, 1:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাপানের মহাকাশ সংস্থা শনিবার তাদের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দফায় তাদের এ পদক্ষেপ সফল হলো। এরআগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়।

জেএএক্সএ কর্মকর্তা এএফপি’কে বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে।’
জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরী যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।
এজেন্সির সরাসরি ধারা বিবরণীতে রকেটটির ইঞ্জিন সফলভাবে প্রজ্জ্বলিত হওয়ায় এটি কক্ষপথে উঠে গেছে বলে ঘোষণা করার পরপরই জেএএক্সএ’র নিয়ন্ত্রণ কেন্দ্রে উল্লাস ও করতালি শোনা যায়।
আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ৩ এর প্রজ্জলন পদ্ধতির উন্নতি করা হয়েছিল। রকেটটি ছোট আকারের দুটি স্যাটেলাইট বহন করে।
এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
ইনফারেড রশ্মি সনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page