August 15, 2026, 1:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইরানে ১২ জনকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। দেশটিতে এটি একটি বিরল ঘটনা। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইরানের কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে প্রদেশটির ফারিয়াব শহরের কাছে একটি বাড়িতে করে পিতা ও ভাইসহ তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। সে এ হত্যাকান্ডে কালাশনিকভ বন্দুক ব্যবহার করে।
বার্তা সংস্থাটি আরো জানায়, সেখান থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়।
ইরানে এ ধরনের ভয়াবহ বন্দুক হামলার ঘটনা একেবারেই বিরল। দেশটির জনগণ কেবলমাত্র শিকারের কাজে ব্যবহারের জন্য বন্দুক রাখার সুযোগ পেয়ে থাকে।
জানুয়ারিতে একই প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে সেনাবাহিনীর এক কর্মী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে পাঁচজন সৈন্যকে হত্যা করেছিল। গুলি করে পালিয়ে চাওয়া ওই ব্যক্তিকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page