August 15, 2026, 2:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে জঙ্গিদের সাথে সংঘর্ষে ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে উগ্রবাদী জঙ্গিদের সাথে সৈন্যদের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সৈন্য এবং এক জঙ্গি রয়েছে। গত ডিসেম্বরে ক্যাথলিক জনগোষ্ঠী লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালানোর সময় তাদের মধ্যে এ সংঘর্ষ হয়। সোমবার সেনা মুখপাত্র এ কথা জানিয়েছে।

খবর এএফপি’র।
পিলিপাইন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই মেদা-আলা এএফপি’কে বলেন, মিন্দানাও দ্বীপের মুনাই শহরের পার্শ্ববর্তী একটি জঙ্গলে রোববার এ সংঘর্ষ হয়।
তিনি বলেন, ‘এটি হচ্ছে দাওলাহ ইসলামিয়ার জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের অংশ। এ অভিযানে দুর্ভাগ্যবশত আমরা হতাহতের শিকার হয়েছি।’
তিনি বলেন, এ সময় নিহতের পাশাপাশি ফিলিপাইনের চার সৈন্য আহত হয়েছে।
দাওলাহ গ্রুপ হলো ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা কয়েকটি ছোট সশস্ত্র মুসলিম দলগুলোর অন্যতম। এ গ্রুপ ২০২৩ সালের ৩ ডিসেম্বর মারাউইতে ক্যাথলিক জনগোষ্ঠীর ওপর চালানো হামলার দায় স্বীকার করে। ওই হামলায় কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।
সামরিক বাহিনী বলেছে, গত মাসে চালানো এক সেনা অভিযানে ১০ জন দাওলাহ সদস্য নিহত হয়। তাদের মধ্যে জঙ্গিদের কথিত নেতা খাদাফি মিমবেসাও রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page