October 4, 2026, 4:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কিম জং উনকে গাড়ি উপহার দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে মস্কোর তৈরি একটি গাড়ি উপহার দিয়েছেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।

দু’দেশের মধ্যে পর্যটন থেকে প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে পুতিন কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি উপহার দিয়েছেন।
ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কিম ও পুতিন গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছেন। এর পর থেকেই দু’দেশের সম্পর্ক আরো জোরদার হয়। দু’টি দেশই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া একঘরে হয়ে আছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ বলছে, ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কেসিএনএর খবরে আরও বলা হয়েছে, কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি।
উল্লেখ্য, কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রপ্তানি নিষেধাজ্ঞা ভেঙে কিম কীভাবে বিলাসবহুল বিদেশি গাড়ি ব্যবহার করেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে পাচার করা।
এদিকে পুতিনের উপহার এই গাড়ির মডেল সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।



Our Like Page