October 4, 2026, 5:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হুতি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকান বাহিনী বুধবার ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে হুতি ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। হুতিদের এসব ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইরান সমর্থিত হুতিরা ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে গাজায় ইসরাইলের সাথে তারা সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মকা- চালাচ্ছে। এর অংশ হিসেবে নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা গুরুত্ব্পূর্ণ এ সাগর পথে জাহাজ চলাচলে নানাভাবে হয়রানি করে আসছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, সানার স্থানীয় সময় বুধবার ভোর রাতের দিকে ‘মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী জাহাজ বিধ্বংসী হুতিদের সাতটি ক্ষেপণাস্ত্র এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আত্মরক্ষামূলক চার দফা হামলা চালায়। আর এটি লোহিত সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা ছিল।’



Our Like Page